হোম > সারা দেশ > রংপুর

সাঘাটায় উপজেলা বিএনপির ৪ নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

দলের নীতি ও সংগঠন পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার দায়ে গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. মতলেবর রহমান রেজা, মো. আবু কালাম আজাদ, মো. এনামুল হক শিল্পী ও উপজেলা বিএনপির সদস্য মোছা. মুনমুন রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী ও সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ এ বিষয়ে জানান, দলীয় সিদ্ধান্তের এ বিষয়টি কেন্দ্র থেকে কার্যকর করা হয়েছে।

তারাগঞ্জে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

বদরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভুল সেট কোডে পরীক্ষা, দায়িত্ব হারালেন কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার

ধান মাড়াই মেশিনে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নিরাপত্তা

শ্যালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টায় দুলাভাই কারাগারে

গাইবান্ধায় ঘুষ দাবি করে ভুয়া দুদক কর্মকর্তা আটক

দিনাজপুর-ঢাকা-রংপুর মহাসড়কে চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

মাউশি কর্মকর্তার আলমারি থেকে কনডম-উত্তেজক ট্যাবলেট উদ্ধার

ছাগল বাঁচাতে আটোরিকশা উল্টে আহত ৬ এসএসসি পরীক্ষার্থী