হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে সিরাত মাহফিলে হামলা

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে একটি সিরাত মাহফিলে কতিপয় দুষ্কৃতকারী কর্তৃক সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডোমার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় তাদের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

জানা যায়, সম্প্রতি জেলার ডোমার উপজেলার মেলাপাঙ্গা পশ্চিমপাড়া যুবসমাজের উদ্যোগে একটি সিরাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল চলাকালে মিলন, মশিয়ার, মান্নান, মোকছেদসহ কতিপয় দুষ্কৃতকারী মাহফিল পণ্ড করার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করে এবং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে মাহফিল বন্ধ করে দেয়। সেই সময় স্থানীয় লোকজন, চৌকিদার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাটির প্রতিবাদ করলে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয়ে কয়েকজনকে আহত করে এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়।

এ ঘটনায় মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে ডোমার থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে। এই সুযোগে সরকারদলীয় কতিপয় স্থানীয় নেতা মীমাংসার নামে কালক্ষেপণ করে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে স্থানীয়রা জানান।

এ ব্যাপারে পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু সিরাত মাহফিলে হামলার ঘটনাটি নিশ্চিত করে সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার চেয়েছেন।

অভিযোগের বিষয়ে ডোমার থানার ওসি ফেরদৌস আলম জানান, তিনি এ-সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পাননি। তবে ঘটনাটি স্থানীয়ভাবে সরকারদলীয় নেতারা মীমাংসা করে দিয়েছেন বলে দাবি করেন তিনি।

লালমনিরহাটে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের ওপর হামলায় আহত ৫

‘আপা আপা করিস না, তোদের আপা আইব না’ স্লোগানে রংপুরে ছাত্রদলের শোডাউন

রাতে সরকারি জায়গায় দোকান নির্মাণ, দিনে উচ্ছেদ

পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১ হাজার ৬০০ শিক্ষার্থী

ট্রাকের সঙ্গে ভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ২

ভোটের মাধ্যমে জামায়াতের হাড়গোড় ভেঙে দিতে হবে: এমপি বিলকিস

দিনাজপুরে আইডিইবির র‍্যালি ও আলোচনা সভা

সাঘাটা-ফুলছড়ি নৌ-রুটে ভাড়া বৃদ্ধিতে যাত্রী ভোগান্তি

সেই ফ্যাসিস্টকে আর ফিরতে দেওয়া হবে না: ধর্ম প্রতিমন্ত্রী

পীরগঞ্জে ইয়াবাসহ যুবদল নেতা আটক, পুলিশে দিল এলাকাবাসী