হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা লিটন বেনাপোল চেকপোস্টে আটক

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লিটন

রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য আনিছুর রহমান লিটন (৫২) ভারতে প্রবেশের সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আটক হয়েছেন। রোববার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাসপোর্ট যাচাইকালে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে।

আটক লিটনের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে। উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে তিনি পরিচিত মুখ এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন।

জানা গেছে, আনিছুর রহমান লিটনের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি মেট্রোপলিটন থানায় একটি মামলা রয়েছে। ওই মামলার তথ্য ইমিগ্রেশন ডেটাবেজে ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়।

আটকের পর আনিছুর রহমান লিটনকে আইনগত প্রক্রিয়া শেষে রংপুরের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, বিষয়টি আমি শুনেছি। বিস্তারিত খোঁজ নিচ্ছি।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত