হোম > সারা দেশ > রংপুর

দেশে ভোট ভোট খেলা আর হতে দেওয়া যাবে না: সাইফুল হক

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল হক বলেছেন, বিগত দিনে দেশে শুধু ভোট ভোট খেলা হয়েছে। ভোট নিয়ে জনগণের সাথে করা হয়েছে তামাশা। সেই ভোট ভোট খেলা আর হতে দেওয়া যাবে না।  আপনাদের ভোটের অধিকার নিশ্চিত করতেই জুলাই অভ্যুত্থান হয়েছে। তাই ভোটের অধিকার নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকতে হবে।

বুধবার পার্টির সাঘাটা উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মাসুদুর রহমানের সভাপতিত্বে নারী সমাবেশে এসব কথা বলেন তিনি।

লুটেরাদের মার্কায় আর ভোট দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, নারীদের সম্মান, নারীদের অধিকার নিয়ে এতোদিন তারা শুধু মুখেই কথা বলেছে। লুটেরাদের মার্কায় অনেক ভোট দেওয়া হয়েছে গরিবের ভাঙা কপাল জোড়া লাগেনি। বাস্তবে নারীদেরকে বঞ্চিত করা হয়েছে। ভোট দেওয়ার আগেই নিজেকে সজাগ হতে হবে। ভোট হয়ে গেলে মাথা চাপরিয়ে লাভ হবে না।

সমাবেশে মাসুদুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, রাজনৈতিক ঐক্য পরিষদের সদস্য আকবর খান, আব্দুর রউফ, ফিরোজ আহমেদ প্রমুখ।

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা