হোম > সারা দেশ > রংপুর

হারাগাছে পরাজিত ধানের শীষ প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, কাউনিয়া (রংপুর)

ছবি: আমার দেশ

রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে পরাজিত ধানের শীষ প্রতীকের প্রার্থী এমদাদুল হক ভরসা ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। শনিবার জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল ও সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরপরই তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

ধানের শীষের প্রার্থী এমদাদুল হক ভরসার সমর্থকেরা বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেন এবং ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করেন। জানা গেছে, গতকাল শুক্রবার হারাগাছ, কাউনিয়া ও পীরগাছার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে।

কয়েকটি স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

আজ শনিবার সকাল থেকেই হারাগাছ পৌরসভা এলাকায় ঝাড়ু মিছিল, জুতা মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। বিক্ষোভে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনের বিরুদ্ধে ‘ভোট চোর, ভোট চোর’ স্লোগান দিতে থাকেন। এতে পুরো পৌরসভা এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।

বিক্ষোভকারীরা দাবি করেন, ভোট গণনায় অনিয়ম হয়েছে এবং প্রকৃত ফলাফল প্রতিফলিত হয়নি। তাদের ভাষ্য, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে আমাদের নেতা এমদাদুল হক ভরসা বিপুল ভোটে বিজয়ী হতেন। তারা দ্রুত পুনর্গনার মাধ্যমে প্রকৃত ফলাফল প্রকাশের আহ্বান জানান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়।

এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে নির্বাচনি ফলাফলকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ