হোম > সারা দেশ > রংপুর

আমার দেশে সংবাদ প্রকাশ, বহিষ্কার গাইবান্ধা বিএনপির নেতা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য গাইবান্ধা জেলা বিএনপির সহ- সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এখন থেকে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে কোনো প্রকার যোগাযোগ না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

নাহিদুজ্জামান নিশাদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর অনেকেই খুশি হয়েছেন।

উল্লেখ্য গত ১৫ আগস্ট নাহিদুজ্জামান নিশাদকে নিয়ে আমার দেশ পত্রিকায় ‘বিএনপির বড় পদ কিনলেন আ.লীগের ডামী প্রার্থী’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

জলঢাকায় বজ্রপাতে নিহত ১, আহত ১

বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন দেখছেন একদল খুদে বিজ্ঞানী

রুপগঞ্জ থেকে অপহৃত শিশু ফুলছড়ি থেকে উদ্ধার, আটক যুবক

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ, কাতান শাড়ি জব্দ

দিনাজপুরে মধ্যরাতে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু