হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জ-তারাগঞ্জের মহিলা বিষয়ক কর্মকর্তাকে শোকজ

দুই কর্মস্থলেই অনুপস্থিত

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মল্লিকা পারভীনের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপ-পরিচালকের কার্যালয় থেকে ২৬ এপ্রিল এ নোটিশ দেওয়া হয়।

জানা গেছে, পীরগঞ্জ উপজেলায় মূল দায়িত্ব পালনের পাশাপাশি তিনি তারাগঞ্জ উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, গত ২৬ এপ্রিল সকাল ১০টা ১৮ মিনিট পর্যন্ত তাকে পীরগঞ্জ কার্যালয়ে পাওয়া যায়নি। একই সময়ে তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত তারাগঞ্জ কার্যালয়েও তিনি অনুপস্থিত ছিলেন। এর আগেও ২৩ এপ্রিল তিনি উভয় কর্মস্থলে উপস্থিত ছিলেন না বলে দাপ্তরিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে সকল কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এছাড়া কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংশ্লিষ্ট কর্মকর্তা এসব নির্দেশনা লঙ্ঘন করেছেন।

উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাহনাজ ফারহানা আফরোজর স্বাক্ষরিত শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ে কেন তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং কার অনুমতিতে ছিলেন-সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে মল্লিকা পারভীন জানান, এখনো নোটিশটি তার হাতে পৌঁছেনি। নোটিশ পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবেন বলে উল্লেখ করেন।

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা

দিনাজপুর মেডিকেল হাসপাতালের সভাপতি ডা. জাহিদ, ড্যাবের শুভেচ্ছা

মন্ত্রীরা সংসদে মিথ্যা কথা বলে: এটিএম আজহার