হোম > সারা দেশ > রংপুর

পাটগ্রামে ট্রেন দুর্ঘটনায় যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

ছবি: আমার দেশ

লালমনিরহাটের পাটগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠার সময় পিছলে পড়ে মুন্না ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে পাটগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ব্যক্তি পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকার বাসিন্দা কাপড় ব্যবসায়ী খোকন হোসেনের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্না ইসলাম ফজরের নামাজ আদায় শেষে পাটগ্রাম রেলওয়ে স্টেশন মসজিদ এলাকা থেকে বের হয়ে স্টেশনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন স্টেশনে প্রবেশ করে। এ সময় তিনি তাড়াহুড়ো করে উঠতে গিয়ে পিছলে পড়ে যান। এ সময় মুন্না ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম বলেন, সকাল সাড়ে ৬টায় বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ট্রেন পাটগ্রাম স্টেশনে প্রবেশ করে। এমন সময় মুন্না ইসলাম তাড়াহুড়ো করে উঠতে গিয়ে পিছলে পড়ে যান। তারপর মাথায় আঘাত পেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন ।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন, ‘পাটগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এখন আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার

দিনাজপুরে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি