হোম > সারা দেশ > রংপুর

স্কুলে মৃত্যুর কোলে ঢলে পড়ল ষষ্ঠ শ্রেণির ছাত্রী

উপজেলা প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর এলাকায় স্কুলে এসে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। বুধবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

দেবীগঞ্জ রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয় সূত্রে জানা গেছে, অনুপমা রায় (১২) প্রতিদিনের মতো বুধবার সকালেও বাইসাইকেলে করে স্কুলে আসে। গ্যারেজে সাইকেল রাখার পরপরই সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় শিক্ষক ও সহপাঠীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এদিকে খবর পেয়ে ইউএনও সবুজ কুমার বসাক হাসপাতালে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

জেডএম

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা

দিনাজপুর মেডিকেল হাসপাতালের সভাপতি ডা. জাহিদ, ড্যাবের শুভেচ্ছা