হোম > সারা দেশ > রংপুর

ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর

দিনাজপুর প্রতিনিধি

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর ত্রি-বার্ষিক ২০২৫ নির্বাচনে মোট ৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫ জন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরে ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট ওমর ফারুক জানান, এ নির্বাচনে মোট ৫টি পদের বিপরীতে গত ৩১ জুলাই ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২ আগস্ট নির্বাচন কমিশনের প্রধানের নিকট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এ নির্বাচনে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৪ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচজনকেই নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচিত প্রার্থীরা হলেন-সভাপতি সাদাকাত আলী খান (দিনাজপুর জেলা প্রতিনিধি, দৈনিক নয়াদিগন্ত), সহ-সভাপতি ফারুক হোসেন (স্টাফ রিপোর্টার (দিনাজপুর) এনটিভি), সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন (পার্বতীপুর উপজেলা প্রতিনিধি, দৈনিক আমার দেশ), সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান (দিনাজপুর জেলা প্রতিনিধি, দৈনিক আমার দেশ) ও অর্থ সম্পাদক এম এ সালাম (দিনাজপুর জেলা প্রতিনিধি, দৈনিক বাংলাদেশের খবর)।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়