ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইসাহাক আলী নামে এক মাদক ব্যবসায়ীর মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে জনতা। শুক্রবার দুপুরে উপজেলার হাজিপুর ইউনিয়নের বোর্ডহাট এলাকায় এ ঘটনা ঘটে। ইসাহাক আলীর বাড়ি উপজেলার ভেবড়া গ্রামে।
স্থানীয়রা জানান, এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী মাদক নিয়ে বোর্ডহাট এলাকায় আসলে তাকে আটক করার চেষ্টা করে সাধারণ জনতা। এ সময় নিজের মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যান ইসাহাক। পরে বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেলটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইসহাক একজন মাদক ব্যবসায়ী। জনগণ তার মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে- এমন খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
এমএইচ