হোম > সারা দেশ > রংপুর

আদিতমারীতে বিএনপি কার্যালয়ে আগুন

উপজেলা প্রতিনিধি, আদিতমারী (লালমনিরহাট)

লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা উপজেলা বিএনপি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে কার্যালয়ের সামনের অংশে আগুন ধরে যায়। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

উপজেলা বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিকভাবে দমিয়ে রাখতেই পরিকল্পিতভাবে এই নাশকতা চালানো হয়েছে। তাদের দাবি, আগুনে কার্যালয়ের বেশ কিছু আসবাবপত্র ও জরুরি নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন নারী

পীরগাছায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা মোসাদ্দেক ঢাকায় গ্রেপ্তার

আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই রংপুরে, স্বাভাবিক জনজীবন

গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরে গ্যারেজে পার্কিং করা বাসে আগুন দিল আ.লীগ

সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাত মাসের ব্যবধানে পুরোনো কর্মস্থলে পেশকার আইয়ুব, উঠছে সিন্ডিকেটের অভিযোগ

প্রধানমন্ত্রী কাল লালমনিরহাট যাচ্ছেন

গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার, দ্বিতীয় স্ত্রী আটক