হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর ডোমারে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জামেলা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের বনওয়ারী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী জামাল উদ্দিন। তারা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী বলদিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ডোমারের কাজীপাড়ায় ছেলের বাসায় অবস্থানরত জামেলা বেগম চিকিৎসার জন্য স্থানীয় পালস হাসপাতাল থেকে ফেরার পর মোটরসাইকেলে দেবীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে বনওয়ারী মোড় এলাকায় মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা ‘রংপুর মেট্রো-ট-১১-০৩৪২’ নম্বরের একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা জামেলা ছিটকে পাকা সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঠাকুরগাঁওয়ে মাদকসহ মামা-ভাগনে গ্রেপ্তার

সড়ক নির্মাণে অনিয়ম, বিল আটকে দিলেন ইউএনও

কালেমার পতাকা নিয়ে মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত

বদরগঞ্জে পৃথক ঘটনায় ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু

রাজিবপুরে বজ্রপাতে ১ জন নিহত

ভূরুঙ্গামারীতে দুধকুমারের পানি বিপৎসীমার ২৩ সে.মি. ওপরে

কুড়িগ্রামে বিপৎসীমার ওপরে নদনদীর পানি, বন্যার শঙ্কা

নীলফামারীতে চেয়ারম্যানের পকেটে জামানত ও ভাড়ার টাকা

তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত

কানাডিয়ান জাল ডলারসহ ৫ ভিসা প্রতারক গ্রেপ্তার