হোম > সারা দেশ > রংপুর

বদরগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

রংপুর অফিস

রংপুরের বদরগঞ্জে সাংবাদিক এম এ সালাম বিশ্বাসের ওপর সন্ত্রাসী হামলা এবং তার বাড়িঘর ভাঙচুরের ঘটনায় করা মামলার প্রধান আসামি আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাংবাদিক এম এ সালাম বিশ্বাস জাতীয় দৈনিক ‘আমার দেশ’ এর বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি।

বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমান।

তিনি বলেন, মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে সাংবাদিক এম এ সালাম বিশ্বাসের উপরে হামলার ঘটনার মামলায় ১ নম্বর আসামি আরিফকে গ্রেপ্তার করেছে বদরগঞ্জ থানা পুলিশ।

গত বুধবার রাতে নাগেরহাটে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক এম এ সালাম বিশ্বাস। এর আগে তার বাড়িতে ভাঙচুর চালায় অভিযুক্তরা। এ ঘটনায় নাগেরহাটের বাসিন্দা শাহিন, আরিফ, লিমন, রোস্তম, সেরাজুল ইসলাম ও মুকুলসহ অজ্ঞাত ৬-৭ জনের নামে মামলা করেন ভুক্তভোগী সালাম বিশ্বাস।

হামলাকারীদের মারধরে আহত এম এ সালাম বিশ্বাস বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত