হোম > সারা দেশ > রংপুর

রংপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

রংপুর অফিস

রংপুরে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে।

শনিবার ‎দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি ও নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময়, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, গ্রামীণ অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের পদক্ষেপগুলো দেশের রাজনীতিতে গভীরভাবে স্মরণ করে বক্তব্য দেন নেতারা। তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সিনিয়র আইনজীবী আব্দুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি শওকত আলী। 

বিশেষ অতিথি ছিলেন সিটি প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং দায়িত্বপ্রাপ্ত রেজিস্টার প্রখ্যাত গবেষক ড. ফেরদৌস রহমান, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, প্রখ্যাত চিকিৎসক ড. জাবেদ আকতারসহ বিভিন্ন পেশার নেতারা।

এদিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন ‎জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এছাড়া বিএনপির অঙ্গসংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাচনে কারচুপির ঘটনা উদ্ঘাটিত হবে: অ্যাডভোকেট ফিরোজ

তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

বড় ভাইয়ের সুরকির আঘাতে ছোট ভাই নিহত

বিএসএফের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বিজিবি

ঠাকুরগাঁওয়ের একজন অভিভাবককে হারালাম: মির্জা ফখরুল

পঞ্চগড়ে বিদেশি মদসহ বাবা-ছেলে আটক

তীব্র গরমে আখের রসে স্বস্তি খুঁজছে মানুষ

নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না

পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু