হোম > সারা দেশ > সিলেট

রাজনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রাজনগর (মৌলভীবাজার)

মৌলভীবাজারের রাজনগরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর এক মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদায়ক এ ঘটনা ঘটেছে উপজেলার টেংরা ইউনিয়নের সালন গ্রামে, ১ এপ্রিল বুধবার সন্ধ্যা রাতে।

নিহতের নাম সাহেল মিয়া (১০)। সে ওই গ্রামের আলতা মিয়ার ছেলে এবং সালন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্র ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহেল প্রতিদিনের মতো বিকেলে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়। আছরের নামাজ শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে এলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা ব্যাকুল হয়ে তাকে চারদিকে খুঁজতে শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে শাহেলের নিথর দেহটি ভাসতে দেখেন স্বজনেরা। দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত