হোম > সারা দেশ > সিলেট

সিলেটে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় অনুষ্ঠিত

সিলেট ব্যুরো

জাতীয় নাগরিক কমিটি সিলেট মহানগর শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে এই জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে এবং সিলেট মহানগর সার্চ কমিটির সদস্য মো. নুরুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।

প্রধান আলোচক ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্টবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) আলী আহমদ, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক প্রিতম দাশ, কেন্দ্রীয় সদস্য এহতেশামুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, সিলেট মহানগর সার্চ কমিটির সদস্য আফসানা মুন, মো. জহুরুল ইসলাম, রেজাউল করিম, সৈয়দ বখত মজুমদার শাফি, নাজিম উদ্দিন শাহান, আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, জেলা সার্চ কমিটির সদস্য আব্দুর রহিম।

আলোচনায় অংশ নেন-অধ্যাপক ড. তোতিউর রহমান, সাংবাদিক খালেদ আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গুলজার আহমদ হেলাল, আব্দুল বাতেন চৌধুরী নাদির প্রমুখ।

হবিগঞ্জে ফিনলে চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ