হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজার–১ গণ-অধিকার প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, মিঠুকে সমর্থন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার–১ (বড়লেখা ও জুড়ী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন মিঠুর প্রতি একাত্মতা প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণ-অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুন নুর তালুকদার।

শুক্রবার রাত ১০টায় বড়লেখা পৌরসভার একটি রেস্টুরেন্টে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে গণ-অধিকার পরিষদ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুন নুর তালুকদার বলেন, “ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা জরুরি। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই। সেই বিবেচনায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন মিঠুকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।”

তিনি আরও জানান, “এখন থেকে আমি ও আমাদের দলীয় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করব এবং সর্বশক্তি দিয়ে বিজয় নিশ্চিত করব।”

বিএনপি প্রার্থী মিঠু বলেন, “গণ-অধিকার পরিষদের এই সমর্থন মৌলভীবাজারের রাজনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি বৃহত্তর স্বার্থে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। নির্বাচিত হলে আমি সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই রাজনৈতিক ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মৌলভীবাজার–১ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—জামায়াতে ইসলামীর আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমেদ, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ এবং গণফ্রন্টের মো. শরীফুল ইসলাম।

মাধবপুরে আলেম-উলামাদের সম্মাননা স্মারক প্রদান

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতির জন্য শুভ নয়: ফয়জুল করীম

সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ, চোরাকারবারি আটক

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরছেন জেলেরা, চলছে প্রস্তুতি

হবিগঞ্জে বৈছাআ নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জে ত্রাণ ও কৃষি কার্ড বিতরণে অনিয়ম, প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জে বৈষম্য তুলে ধরায় চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

যানজট এড়াতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন ট্রাফিক নির্দেশনা

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএসসহ দুই আ.লীগ নেতা কারাগারে

সৌদিতে আটকের এক মাস পর হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের জামিন