হোম > সারা দেশ > সিলেট

অপারেশনের ভয়ে ৯ তলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

সিলেট ব্যুরো

সিলেট নগরীর মিরবক্সটুলায় সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশনের জন্য ভর্তি হওয়া রোগী ৯ম তলা থেকে লাফ দিয়ে মারা গেছেন।

সোমবার (২৫ আগস্ট) তার মূত্রথলির অপারেশন হওয়ার কথা ছিল। তার নাম ফয়েজ আহমদ (৩০)।

সিলেটের কানাইঘাট উপজেলা থেকে অপারেশন করাতে এই হাসপাতালে এসে ভর্তি হয়। আগের দিন (রোববার দিবাগত) রাত দেড়টার দিকে হঠাৎ কেবিন থেকে ভয় পেয়ে ফয়েজ বেরিয়ে গিয়ে হাসপাতালের পেছনের সিঁড়ি দিয়ে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিক তাকে আইসিউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম মনিরুল ইসলাম আমার দেশকে জানান, ফয়েজ আহমদ মানসিক রোগী ছিল।

তিনি যখন লাফ দেয় তখন তার স্ত্রীও দৌড়ে গিয়ে ঠেকাতে পারেননি। লাফ দিয়ে গুরুতর আহত হলে আমরা তাকে আইসিউতে এনে চিকিৎসা দিয়েছি। কিন্তু রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে পরিবারের লোকজন তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।

এদিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অপারেশনের ভয়ে রোববার রাতে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দিয়ে ফয়েজ আহমেদ নামের একজন রোগী আহত হন। পরে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল