হোম > সারা দেশ > সিলেট

বিএনপির প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে লড়বেন মিজান চৌধুরী

সুনামগঞ্জ- ৫

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলন। তার বিরুদ্ধে ভোটের মাঠে বিদ্রোহী হয়ে লড়বেন মিজানুর রহমান চৌধুরী। তিনি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

বৃহস্পতিবার দুপুরে ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার কাছ থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি নেতা আলতাব হোসেন।

এ সময় ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, সিংচাপইড় ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামের বাসিন্দা সৈয়দ মনসুর আহমদ ও দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া গ্রামের আলী আমজদ উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ– ৫ আসনের এমপি পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী পক্ষে উনার অনুসারীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ বিষয়ে মিজানুর রহমান চৌধুরী বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। আমার পক্ষে আলতাব হোসেন, জয়নাল আবেদীন মহি, সৈয়দ মনসুর আহমদসহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সুনামগঞ্জে বাসের ধাক্কায় লেগুনাচালকসহ নিহত ২, আহত ৫

শ্রীমঙ্গলে বিপন্ন সবুজ ফণিমনসা সাপ উদ্ধার

বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শ্রীমঙ্গলে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৬

শায়েস্তাগঞ্জে ১২০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

শ্রীমঙ্গলে ভূমি সেবা উদ্বোধন

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

কোটি টাকার ভারতীয় জিরাসহ ২ চোরাকারবারি আটক