হোম > সারা দেশ > সিলেট

জুড়ী সীমান্তে বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ী সীমান্ত দিয়ে সুজন দেবনাথ (২১) নামে এক বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্তে উভয় পক্ষের পতাকা বৈঠকে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

সুজন দেবনাথ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রামের রনজিত দেবনাথের ছেলে। তার বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি জুড়ী থানায় মামলা করেছে।

বিজিবির ৫২ ব্যাটালিয়নের ফুলতলা ক্যাম্প ও জুড়ী থানার পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে সুজন পাশের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। পরে তিনি ত্রিপুরার আগরতলায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। গত মঙ্গলবার বিএসএফের একটি দল তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে অনুপ্রবেশের কথা স্বীকার করেন।

জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া জানান, সুজন দেবনাথকে বিজিবির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত