হোম > সারা দেশ > সিলেট

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধভাবে ১০ জন নারীপুরুষ কে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)।

শুক্রবার ৩ জুলাই ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাংলাদেশী পরিচয়ের বৈধ কোনো কাগজপত্র না থাকায় শুক্রবার ভোরে বিজিবির বাঁধায় তারা ভারতে ফেরত চলে যায়। তাদের মধ্যে দুইজন পুরুষ, আটজন নারী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ৫২ বিজিবির বিয়ানীবাজার ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান আমার দেশকে বলেন শুক্রবার ৩ জুলাই ভোরে স্থানীয়দের সহায়তায় ১০ জন নারী পুরুষ কে আটক করা হয়। তাদের পরিচয় যাচাইয়ের পর বাংলাদেশি নাগরিকত্বের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পরে ভোরেই তাদেরকে সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়েছে। সীমান্ত রক্ষায় আমরা সবসময় নিরলসভাবে কাজ করছি।

সিলেটে বিএনপি নেতার মাদকসেবনের ভিডিও ভাইরাল

সাদাপাথরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

‘আমার ভাই হত্যার বিচার চাই’, উপদেষ্টার কাছে হাউমাউ করে ছোট ভাইয়ের কান্না

ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল

সিলেট শিক্ষা বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ১২৭ জন

শিক্ষকদের অবরুদ্ধ করে সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

হবিগঞ্জে কারিগরি ১৩ প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিল

রাজনগরে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

বাহুবলে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, ইউএনওর নির্দেশে ফের শুরু হলো কাজ