হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে সব গ্যাং মনু নদে ভেসে যাবে: নাসের রহমান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনে বিএনপির প্রার্থী এম নাসের রহমান বলেছেন, ধানের শীষ বিজয়ী হলে মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরের কথা—এডাল্ট গ্যাংসহ কোনো গ্যাংয়েরই অস্তিত্ব থাকবে না। চাঁদাবাজির কোনো শব্দও কেউ শুনবে না। সব ধরনের অপরাধের বিরুদ্ধে থাকবে একেবারে জিরো টলারেন্স।

বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ইয়ুথ ফোরাম মৌলভীবাজারের আয়োজনে ক্রীড়া সংগঠন, সামাজিক সংগঠন ও প্রাণবন্ত যুবসমাজের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নাসের রহমান বলেন, মৌলভীবাজার ও রাজনগরের তরুণদের মাঠমুখী করতে সুটিং ক্লাব চালু করা হবে এবং নিয়মিত ফুটবল লীগ আয়োজন করা হবে। শেরপুরের আইনপুর মাঠকে পূর্ণাঙ্গ খেলাধুলার উপযোগী মাঠে রূপান্তর করা হবে। পাশাপাশি কলেজ মাঠগুলো উন্নয়ন করে ফুটবল ও ক্রিকেট অনুশীলনের স্থায়ী ব্যবস্থা করা হবে। আধুনিক সুমিংপুল নির্মাণও ফুটবললীগ চালু ফাস্ট প্রায়োরিটিতে বাস্তবায়ন করা হবে।

তিনি আরো বলেন, কাবাডি খেলোয়াড়দের জন্য আলাদা একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি একটি আধুনিক মাল্টিপারপাস ইনডোর স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়াম গড়ে তোলা হবে, যাতে তরুণরা নিয়মিত খেলাধুলার সুযোগ পায়।

কাশীনাথ স্কুলে একটি স্থায়ী স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়ে তিনি বলেন, সেখানে কোনো ধরনের বাণিজ্যিক মেলা আয়োজন করতে দেওয়া হবে না। খেলাধুলার জায়গা খেলাধুলার জন্যই থাকবে।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ