হোম > সারা দেশ > সিলেট

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

সিলেট ব্যুরো

সরকারি উন্নয়নকাজের গুণগত মানের সঙ্গে কোনোভাবেই আপস করা যাবে না বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে উন্নয়নকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে চলমান কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

শুক্রবার সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মন্ত্রী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও উন্নয়নকাজ ঘুরে দেখেন।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় যান এবং সেখানে আরসিসি পদ্ধতিতে চলমান সড়ক উন্নয়নকাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্রুততম সময়ে কাজ শেষ করার নির্দেশ দেন মন্ত্রী।

পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী নগরীর উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং কাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে সিটি করপোরেশনের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

পরিদর্শনকালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান ও শামসুল হক পাটোয়ারী এবং সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম

শ্রীমঙ্গলে বারবার অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন