হোম > সারা দেশ > সিলেট

জয় বাংলা স্লোগান দিয়ে শ্রদ্ধাঞ্জলি, দুই আইনজীবী আটক

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর সুনামগঞ্জে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ নিজ বাসা থেকে ডিবি পুলিশ তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন—সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু এবং আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট শামীম আহমদ।

মনিষ কান্তি দে মিন্টু শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা। তিনি সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা হিসেবেও পরিচিত। অপরদিকে শামীম আহমদের বাড়ি শহরতলীর মঙ্গলকাটা এলাকায়।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সঞ্জয় সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, পুরাতন একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

এর আগে বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে কালেক্টরেট এলাকায় আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। পরে আদালত চত্বরে শহীদ মিনারে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। ওই কর্মসূচিতে গ্রেপ্তার দুই নেতাসহ আওয়ামী লীগপন্থী আইনজীবীরা অংশ নেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

সাদাপাথরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

‘আমার ভাই হত্যার বিচার চাই’, উপদেষ্টার কাছে হাউমাউ করে ছোট ভাইয়ের কান্না

ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল

সিলেট শিক্ষা বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ১২৭ জন

শিক্ষকদের অবরুদ্ধ করে সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

হবিগঞ্জে কারিগরি ১৩ প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিল

রাজনগরে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

বাহুবলে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, ইউএনওর নির্দেশে ফের শুরু হলো কাজ

ভারতে মুসলিম নির্যাতন বন্ধ ও ইসকন নিষিদ্ধের দাবি উলামা ঐক্য পরিষদের