হোম > সারা দেশ > সিলেট

ঢাকা-সিলেট মহাসড়কে ছয় লেনের কাজ দ্রুত শেষ করা দাবি জি কে গউছের

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

ঢাকা-সিলেট মহাসড়কে ছয় লেনের কাজটি দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। রোববার জাতীয় সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে এমপি হিসেবে প্রথম বক্তব্যেই গুরুত্বপূর্ণ এই দাবিটি উত্থাপন করেন তিনি।

গউছ বলেন- প্রধানমন্ত্রী নির্বাচনের আগে সড়কপথে সিলেট থেকে ঢাকা যাবার পথে শায়েস্তাগঞ্জে জনসভায় বক্তৃতায় বলেছিলেন বিএনপি ক্ষমতায় গেলে দ্রুত এই মহাসড়কের কাজটি শেষ করবেন। তাই আজকে মাননীয় স্পীকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্য গউছ বলেন বলেন, সিলেট বিভাগে প্রায় সোয়া কোটি মানুষের বসবাস। সিলেট থেকে ঢাকা সড়ক পথে চলাচল করতে হয়। গত নির্বাচন পরিচালনার সময় ছোট্ট একটি বাসে করে সিলেট থেকে আপনি ঢাকা যাচ্ছিলেন, তাই তিনি সড়কের বেহাল অবস্থা নিজে উপলব্ধি করেছেন।

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ ৮ মিনিটের নির্ধারিত বক্তব্যের বেশির ভাগ বক্তব্যই ছিল ঢাকা-সিলেট মহাসসড়কের ছয় লেনের উন্নয়ন কাজ নিয়ে।

উল্লেখ্য, ২০২১ সালের ১ জানুয়ারি শুরু হওয়া ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ ৩১ ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বিভিন্ন কারণে কাজের গতি ধীর হওয়ায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। ৬ লেন সড়কটি ২০৯ কিলোমিটার দীর্ঘ। এই মহাসড়কে ৮টি ফ্লাইওভার, ২২ ওভারপাস, ৫টি রেলওভারপাস, ৬৯টি ব্রিজ, আন্ডার পাস থাকবে ১০টি, ইন্টার চেইঞ্জ থাকে ৩টি ও ২৯টি এডিবি’র রয়েছে। নির্মান কাচে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। এই কাজটি অর্থায়ন করেছে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। নির্মাণ কাজ বাস্তবায়নে কাজ করছে চায়না এবং দশীয় প্রতিষ্ঠান মিলে।

সিলেটে অভিবাসন ইস্যুতে সি-ক্যাবের মতবিনিময় সভা

হ্যান্ডকাফসহ পলাতক আসামি ১৯ ঘণ্টা পর গ্রেপ্তার

বিয়ের ১১ দিনের মাথায় ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়ে নববধূ নিখোঁজ

শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালাল আসামি

আগাম বৃষ্টির ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে শ্রীমঙ্গলের চা–বাগান

ঈদের আগেই শিল্পকারখানার শ্রমিকরা বেতন-ভাতা পাবেন: আরিফুল হক

সুরমা নদী রক্ষায় নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে

সুনামগঞ্জে বাঁধ নির্মাণে অনিয়ম, প্রতিবাদে অবস্থান কর্মসূচি