হোম > সারা দেশ > সিলেট

বৈরী আবহাওয়ার কারণে মৌলভীবাজারে ধান সংগ্রহ শুরু হয়নি

এম এ হামিদ, মৌলভীবাজার

বৈরী আবহাওয়ার কারণে মৌলভীবাজারে বোরো ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়নি। কৃষকরা ধান দেওয়ার ইচ্ছা থাকলেও এই মুহূর্তে তারা তা পারছেন না। তবে খাদ্য বিভাগ বলছে যেহেতু চার মাস সময় রয়েছে তার মধ্যে তারা সম্পূর্ণ ধান সংগ্রহ করতে পারবেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন জানান, এ বছর হাওরে ২৭ হাজার ৩৫৫ হেক্টর ও নন-হাওরে ৩৫ হাজার ৪৫ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মোট পরিমাণ ৬২ হাজার ৪০০ হেক্টর। এর মধ্যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অধিক বৃষ্টিতে ৫ হাজার ৪২ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গিয়ে ২ হাজার ২৮২ হেক্টর জমির ধান সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে, আর আংশিক নষ্ট হয়েছে ২ হাজার ১৬০ হেক্টর। এতে করে কৃষকরা বিপাকে পড়েছেন। তা ছাড়া বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটের কারণে পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন না, পানি বেশি হওয়ায় যান্ত্রিক পদ্ধতিতেও ধান কাটা সম্ভব হচ্ছে না।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলন কান্তি চাকমা জানান, জেলায় বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৯২ হাজার ৭৪০ টন। সেখান থেকে উৎপাদনের রেশিও অনুযায়ী অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করা কৃষকদের কাছ থেকে সরাসরি ৩৬ টাকা কেজি দরে ৬ হাজার ৪ টন ধান কেনা হবে। এর মধ্যে সদর থেকে ৯৮৩ টন, শ্রীমঙ্গল থেকে ১ হাজার ১২২ টন, কুলাউড়া থেকে ৮৩৫ টন, বড়লেখা থেকে ৫৩৭ টন, রাজনগর থেকে ১ হাজার ৪৩৬ টন ও কমলগঞ্জ উপজেলা থেকে ৪৯১ টন বোরো ধান কিনবে সরকার। যদিও কৃষকরা এই মুহূর্তে ধান দিতে পারছেন না, তবে তারা প্রস্তুত রয়েছেন ধান কিনতে। খাদ্য বিভাগ বলেছে, জেলা সদরের গিয়াসনগরে ধান শুকানোর একটি কারখানা রয়েছে সেখানে কৃষকরা স্বল্পমূল্যে ধান শুকিয়ে গুদামে দিতে পারবেন।

জেলা সদরের গিয়াসনগরে অবস্থিত রোজিনা এগ্রো ফুড লিমিটেডের পরিচালক সাইদুর রশিদ স্বপন জানান, কৃষকরা চাইলে অল্প টাকায় তার এখান থেকে ধান শুকিয়ে নিতে পারেন বা তার কাছে বিক্রিও করতে পারবেন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ সেন্টারের সিনিয়র আবহাওয়াবিদ আনিছুর রহমান জানান, গত শনিবার ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত শ্রীমঙ্গলে ১৬২ মিলিমিটার হয়েছে। তিনি জানান, থেমে থেমে আগামী ৭ মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এদিকে জেলার মনু, কুশিয়ারা, ধলাই ও জুড়ি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

এএস

সুনামগঞ্জে ধান শুকাতে ব্যস্ত কৃষান-কৃষানি

উপবৃত্তির প্রলোভনে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, শিক্ষককে গণধোলাই

দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ২

৬ বছর পর সুনামগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি

সিলেট সীমান্তে ২ কোটি টাকার চোরাই মাল জব্দ

বৈরী আবহাওয়ায় মৌলভীবাজারে ধান সংগ্রহ শুরু হয়নি

সিলেটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ১০

বড়লেখায় ট্রাকভর্তি ভারতীয় জিরা উদ্ধার, গ্রেপ্তার ১

সারা দেশে তলিয়ে গেছে বোরো ধান, ঋণ পরিশোধে দুশ্চিন্তায় চাষি

সিলেটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর