হোম > সারা দেশ > সিলেট

আলটিমেটামের মুখে স্থগিত মৌলভীবাজার বার নির্বাচন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

সভাপতি পদে আওয়ামী লীগ নেতা প্রার্থী হওয়ায় ছাত্র-জনতার আলটিমেটামের মুখে মৌলভীবাজার আইনজীবী সমিতির (বার) নির্বাচন স্থগিত করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেন নির্বাচন কমিশনার অ্যাড. মামুনুর রশীদ। এর আগে, বিকেলে জেলা বার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা।

এ সময় প্রার্থিতা থেকে আওয়ামী লীগ নেতা আজাদুর রহমানকে অপসারণের জন্য এক ঘণ্টার আলটিমেটাম দেন তারা। পরে জরুরি সভা ডেকে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক