হোম > সারা দেশ > সিলেট

তারেক রহমানের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন সিলেটের আরিফুল-মুক্তাদির

সিলেট ব্যুরো

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ঠাই পেয়েছেন সিলেটের খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী। দুই প্রথমবারের মতো মন্ত্রিসভার চেয়ার পাচ্ছেন।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের শপথগ্রহণের জন্য ফোন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে তারাও শপথ নেবেন।

এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুজনই বিএনপি থেকে ধানের শীস প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সিলেট-১ (মহানগর-সদর) আসন থেকে নির্বাচিত হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা) আসন থেকে সংসদ নির্বাচিত হয়েছেন

আরিফুল হক চৌধুরী।

জানা গেছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আরিফুল হক চৌধুরী। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির।

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চাইছি। দল যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেন দিতে পারি। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, আরিফুল হক চৌধুরী বলেন, সবাইকে নিয়ে চলব। দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। সবার দোয়া চাইছি।

সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে লক্ষাধিক ভোট বেশি পান আরিফুল হক চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট।

এদিকে, সিলেট-১ আসনে ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে বিজয়ী হন খন্দকার আব্দুল মুক্তাদির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট। মুক্তাদির তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪১ হাজার ৯৫৩ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল