হোম > সারা দেশ > সিলেট

সিলেটের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

সিলেট ব্যুরো

সিলেট বিভাগের ১৯ সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকেলে নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা মহাসচিব বর্তমান উপদেষ্টা ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান তাদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীরা হচ্ছেন- সুনামগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে সুনামগঞ্জ জেলা সিনিয়র সহ সভাপতি সাখাওত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর শাখার তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্য লুটন শাখা সহ সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর সহ সভাপতি হাফিজ মাওলানা আবদুল কাদির।

সিলেট-১ আসনে সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক মুফতী আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে সিলেট জেলা উপদেষ্টা মুফতী আবুল হাসান, সিলেট- ৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমান।

মৌলভীবাজার-১ আসনে কাতার শাখা সহ সভাপতি মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল, মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়দ।

হবিগঞ্জ-১ আসনে হবিগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ূম জাকি, হবিগঞ্জ-২ আসনে আমীরে মজলিস মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী, হবিগঞ্জ-৪ আসনে মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা. এ এ তাওসীফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক