হোম > সারা দেশ > সিলেট

যান্ত্রিক ত্রুটিতে আটকা পাহাড়িকা এক্সপ্রেস, সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন প্রায় পাঁচ ঘণ্টা ধরে আটকা পড়ে রয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে।

শনিবার বেলা ১টার দিকে লাউয়াছড়া বনের মাগুরছড়া খাসিয়া পুঞ্জি এলাকায় ট্রেনটির লোকোমোটিভ ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। ফলে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং উভয় দিকেই একাধিক ট্রেন লাইনে আটকা পড়ে। এতে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে।

কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার পলাশ দাশ এবং শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকল ইঞ্জিন সচল করা কিংবা বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছেন বলে জানান তারা।

এদিকে দীর্ঘ সময় ট্রেন আটকা থাকায় যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম দুর্ভোগে পড়েন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা সমাধান হলে পর্যায়ক্রমে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

মৌলভীবাজার–১ গণ-অধিকার প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, মিঠুকে সমর্থন

জামায়াত বিজয়ী হলে তরুণ প্রজন্মের চাহিদা মতো দেশের চিত্র পাল্টে যাবে

সাড়ে ৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

চা শ্রমিকদের যে দুই প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সংসদে বিল আনবেন নাসের রহমান

সারাবিশ্ব সামনের দিকে আগাচ্ছে আমরা পেছনের দিকে যাচ্ছি: জামায়াত আমির

দেশ পরিচালনার দায়িত্ব পেলে চাঁদাবাজদের হাত বন্ধ করে দিব

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই

নির্বাচিত হলে আমানতের খেয়ানত করবেন না জামায়াত প্রার্থী সালাম মাদানী

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, জনজীবনে দুর্ভোগ