হোম > সারা দেশ > সিলেট

বাস সংকট নিরসন না হলে ক্লাস বর্জনের আল্টিমেটাম

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

বাস সংকট নিরসনের দাবিতে আল্টিমেটাম দিয়েছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শান্তিগঞ্জস্থ অস্থায়ী ছাত্রাবাসে এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থী জাকারিয়া নাঈম বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহনের জন্য ইতোমধ্যে দেড় কোটি টাকা বরাদ্দ থাকলেও ইউজিসির অনুমতি না পাওয়ার অজুহাতে তা ব্যবহার করা যাচ্ছে না। ফলে এখনো কোনো বাসের ব্যবস্থা হয়নি।

শিক্ষার্থী তাইমুম সুরভী বলেন, প্রতিদিন শহরের বিভিন্ন এলাকা থেকে সিএনজি, বাসে চড়েই ক্লাসে আসতে হয় শিক্ষার্থীদের। এতে একদিকে বাড়ছে সময় ও ব্যয়, অন্যদিকে হাফপাস নিয়ে প্রায়ই যানবাহন চালকদের সঙ্গে বিতর্কে জড়াতে হয় তাদের। অনেক সময় অপমানজনক আচরণেরও শিকার হন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থী সোহানুর রহমান ও তাকবিল হাসান বলেন, আমরা শুধু বাস চাইছি না। আমাদের ন্যায্য অধিকার চাইছি। ক্লাসে পৌঁছাতে প্রতিদিন আমাদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। অথচ পরিবহনের জন্য টাকা থাকলেও কর্তৃপক্ষ শুধু অনুমতির কথা বলে দায় এড়াচ্ছে। বাসের পাশাপাশি আমাদের মানসম্মত হল ও লাইব্রেরির ব্যবস্থাও করতে হবে৷

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ১০ জুলাইয়ের মধ্যে বাস ব্যবস্থা করা না হলে তারা ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচিতে যাবেন। এর দায়ভার সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।

এ সময়, মিনহাজুল মিনাল, সাব্বির হোসেন, তনুশ্রী দেব, সুদিপ্তা চৌধুরী, আশরাফ হোসেন, লাবন্য মন্ডল, আদিবা জামান নাফি, আব্দুর রহমান নিশাদ, রুবাইয়া বর্ষা, তাসমিম অধরা,পূজা রয়, তাসনিম জাহান, সাফিন আহমেদ ও নাহিয়ানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আমার দেশে সংবাদ প্রকাশের পর মানববন্ধনের ডাক

১৫০ টাকা বাকি নিয়ে তর্কবিতর্কে দুই ভাইকে ছুরিকাঘাত

হবিগঞ্জে ট্রাক্টরের পেছনে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতবাড়ি ভস্মীভূত

জামালগঞ্জে ৩৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ওসমানীনগরে নির্বাচনি সিসি ক্যামেরা প্রকল্পে দুর্নীতি

খাল খননের সময় মিলল মর্টার শেল, এলাকাজুড়ে আতঙ্ক

সিলেট সিটিতে নাগরিক সেবা নিশ্চিত করাই আমার প্রথম কাজ

মাঠে গরু চরানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

ওসিকে গালাগাল করা সেই বিএনপি নেতার জামিন