হোম > সারা দেশ > সিলেট

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

এম এ হামিদ, মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালাছড়া বনবিটে রাতের আঁধারে অবাধে চলছে মূল্যবান গাছ কাটা ও পাচারের মহোৎসব। সংঘবদ্ধ চোরাকারবারিচক্র স্থানীয় বিট কর্মকর্তার যোগসাজশে বনের সরকারি সম্পদ উজাড় করছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে বনের জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালাছড়া বনবিটের দুর্গম এলাকা টার্গেট করে প্রতি রাতে সক্রিয় হয়ে উঠছে গাছ চোরচক্র। আকাশমণি, সেগুন, আগর ও গর্জনের মতো মূল্যবান গাছ কেটে মুহূর্তেই খণ্ড খণ্ড করে পিকআপ, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানে করে পাচার করা হচ্ছে।

গত সোমবার ভোরে আকাশমণি গাছ পাচারকালে স্থানীয়রা গাছসহ অটোরিকশা আটক করে বন বিভাগের কাছে হস্তান্তর করে। 

এ বিষয়ে কালাছড়া বনবিট কর্মকর্তা তৌহিদুল ইসলাম নাঈমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গাছ পাচারের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, বরং আমি যোগদানের পর গাছ পাচারকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ মামলা দিয়েছি। এগুলো আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, এসব অপপ্রচার নিয়েই আমাদের চাকরি করতে হয়।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে বা গাছ পাচারের সঙ্গে বন বিভাগের কেউ জড়িত থাকলে তদন্ত করে জড়িত পাওয়া গেলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নেবে। তবে বন বিভাগ গাছ চুরি রোধে নিয়মিত টহল পরিচালনা করছে। রাতের আঁধারে গাছ কাটার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

ছাতকের হাওর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ইউএনওকে ‘আপা’ বলায় চাকরিচ্যুত কর্মচারী, রাজনৈতিক হস্তক্ষেপে পুনর্বহাল

হবিগঞ্জে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫০

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে চোরাবালির ফাঁদে প্রাণ গেল স্কুলছাত্রের