হোম > সারা দেশ > সিলেট

পতাকা বৈঠকের পর শাহেদের লাশ ফেরত দিল বিএসএফ

সিলেট ব্যুরো

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত শাহেদ আহমদের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।

শনিবার রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী লোভাছড়া এলাকা দিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও ভারতের সীমান্ত রক্ষী বিএসএফের উপস্থিতিতে সীমান্তের ১৩২৩ নং পিলারের কাছে মেঘালয় রাজ্য পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ১৯ এর সহকারী পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম।

কানাইঘাট থানার ওসি (তদন্ত) আবু সায়েম জানান, পতাকা বৈঠকের পর শাহেদ আহমদের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে শাহেদ আহমদসহ কয়েকজন কানাইঘাট সীমান্তের মঙ্গলপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করে। পরে সেখান দ্বন্দ্বের একপর্যায়ে ভারতীয় খাসিয়ারা গুলি চালিয়ে শাহেদকে হত্যা করে।

নিহত শাহেদ আহমদ লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মশাহিদ আলীর ছেলে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক