হোম > সারা দেশ > সিলেট

দিরাইয়ে শিশির মনির ক্রিকেট টুর্নামেন্টে খালেদ মাসুদ পাইলট

উপজেলা প্রতিনিধি, দিরাই (সুনামগঞ্জ)

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেছেন-খেলাধুলার কোনো বিকল্প নাই। খেলাধুলা সুন্দর মানসিকতা তৈরি করে। আশা করছি- বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছয়মাস থেকে এক বছরের মধ্যে সুন্দর একটা পরিকল্পনা আমরা নিচ্ছি।

আমি মাত্র দুমাস হয় ক্রিকেট বোর্ডে আসছি। চেষ্টা করছি সব জায়গায় যেতে। মানুষ কেন ক্রিকেট বোর্ডের কাছে এটা ওটা চাইবে। আমি মনে করি-ক্রিকেট বোর্ডের উচিৎ সব জায়গায় যেয়ে-যেয়ে ফ্যাসিলিটিজগুলো ডেভেলপ করা। মানুষ কেন চাইবে- এটা পাওয়া তার অধিকার। প্রত্যেকটা জেলা উপজেলায় মাঠগুলো যদি আমরা সুন্দর সচল রাখতে পারি- ছেলেরা এসে শুধু খেলবে। সেই মুভমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই পৌর সদরের হাইস্কুল মাঠে মোহাম্মদ শিশির মনির ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদ মাসুদ পাইলট এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষের রিফ্রেশমেন্টের বেশ অভাব। খেলাধুলা মানুষের বিনোদন ও সুন্দর মানসিকতা তৈরি করে। এজন্য খেলাধুলার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে টুর্নামেন্টের আয়োজক দিরাই শাল্লা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন- খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মের মানুষের মধ্যে সুস্থ সংস্কৃতির বিকাশ হবে। এতে ট্যালেন্টটেট প্লেয়ার বের হবে। ভালো খেলোয়াড়রা জেলা-বিভাগ এবং জাতীয় পর্যায়ে খেলবে। বিদেশে খেলতে যাবে। এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখতে চাই। আমরা তাদের পাশে থাকবো।

ফাইনাল ম্যাচে দিরাই ইলিভেন স্টার স্পোর্টিং ক্লাব ও খান ক্রিকেট ক্লাব জগন্নাথপুর মুখোমুখি হয়। টসে জিতে ইলিভেন স্টার প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ২২৯ রান সংগ্রহ করে। জবাবে জগন্নাথপুর খান ক্রিকেট ক্লাব সবকটি ইউকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দল এবং বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ইসলামী ব্যাংকে জমা শাবিপ্রবির ২৫ কোটি টাকা, দিচ্ছে না সুবিধা

মৌলভীবাজার কারাগার পরিদর্শন জেলা প্রশাসকের

এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ২৪ ঘণ্টায় বাতিল

হাওরে ডুবছে ফসল, খলায় পচে যাচ্ছে ধান

কুশিয়ারা ডাইকের ওপর সেতু পুনর্নির্মাণে বাধার অভিযোগ, ফসলহানির শঙ্কা

হবিগঞ্জে টানা বর্ষণে তলিয়ে গেল ৫ হাজার একর জমির ধান

তাহিরপুরে রক্তি নদীতে পড়ে গিয়ে কাঠ মিস্ত্রি নিহত

ওসমানীনগরে বজ্রপাতে ১৫ ট্রান্সফরমার নষ্ট, কালবৈশাখীতে ব্যাপক ক্ষতি

বাঁধ ভেঙে ডুবে গেল জিরাতিবাসীর স্বপ্ন

জগন্নাথপুরে গলায় ফাঁস দিয়ে মিশুক চালকের আত্মহত্যা