হোম > সারা দেশ > সিলেট

মন্ত্রিসভায় ঠাই হয়নি রেজা কিবরিয়ার, হতাশ নবীগঞ্জ-বাহুবলবাসী

উপজেলা প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া। এছাড়া আলোচিত ড. রেজা কিবরিয়ার মতো আর্ন্তজাতিক মানের অর্থনীতিবিদ হয়েও গঠিত মন্ত্রিসভায় তার নাম না থাকায় সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে হতাশা দেখা গেছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি দেখা যাচ্ছে।

মন্ত্রী হবেন এমন প্রত্যাশা ছিল সবার মুখে মুখে। নির্বাচনি প্রচারণায়ও এমন বক্তব্য দিয়েছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। কিন্তু বিধিবাম, হবিগঞ্জ জেলার মধ্যে কাউকেই মন্ত্রিসভায় স্থান দেয়া হয়নি। নির্বাচনের আগ মুহূর্তে বিএনপিতে যোগ দিয়েই ড. রেজা কিবরিয়া মনোনয়ন পেয়ে চমক দেখান। এতে নবীগঞ্জ-বাহুবলে এক ধরনের প্রত্যাশার পরিবেশ তৈরি হয়। মন্ত্রী পাওয়ার আশায় ভোটারগণও ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের আশা আকাংঙ্খার প্রতিফলন ঘটান। কিন্তু বিশাল ভোটের ব্যবদানে জয় লাভ করলেও মন্ত্রী সভায় স্থান না পাওয়ায় মানুষের আশা আকাংঙাখার হতাশায় নেমে আসে।

গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সফিউল আলম বজলু বলেন, অর্থমন্ত্রী হওয়ার প্রত্যাশায় সম্মিলিতভাবে ড. রেজা কিবরিয়াকে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু মন্ত্রিসভায় তার স্থান না হওয়ায় আমরা হতাশ। রাজনৈতিক জটিলতায় যখন যোগ্যতা আটকে যায়, তখন শুধু একজন ব্যক্তি নন, পুরো জনপদই তাদের স্বপ্নের নেতৃত্ব হারায়। নবীগঞ্জ-বাহুবলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ না হওয়াকে তিনি মেধার অবমূল্যায়ন ও জনআস্থার ক্ষয় হিসেবে দেখেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান বলেন, আমাদের প্রত্যাশা ছিল ড. রেজা কিবরিয়া এমপি হলে এবং বিএনপি সরকার গঠন করলে তাকে অর্থমন্ত্রী হিসেবে মন্ত্রী সভায় স্থান দেয়া হবে। কিন্তু সেই প্রত্যাশা পুরণ হয়নি। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান বিষয়টি বিবেচনায় রাখবেন।

সিনিয়র যুগ্ম সম্পাদক অলিউর রহমান বলেন, বিএনপির মনোনিত প্রার্থী ড. রেজা কিবরিয়া একজন আর্ন্তজাতিক মানের অর্থনীতিবিদ। নবীগঞ্জ-বাহুবলবাসীর আশা ছিল, তিনি এমপি হলে সরকার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তাকে স্থান দিবেন। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় সাধারণ মানুষের মাঝে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জনগণের প্রত্যাশা পুরণে মাননীয় প্রধানমন্ত্রী সুবিবেচনা করবেন বলে আশা করছি।

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১

ট্রাফিক সপ্তাহে সিলেটে জরিমানায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

নদী বাঁচলে বাঁচবে জীবন-জীবিকা ও অর্থনীতি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

চাহিদা বেড়েছে সারা দেশে ফেঞ্চুগঞ্জের আনারসের

সুনামগঞ্জে সাড়া ফেলছে আর্জেন্টিনার ২০০ ফুটের পতাকা

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মসজিদে বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

আর্জেন্টিনার সমর্থনে ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের শোভাযাত্রা

বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ ফেরত দিল ভারত

গুজব ছড়াবেন না, সত্য তুলে ধরুনঃ এমপি কামরুল