হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ১০

সিলেট ব্যুরো

সিলেটে ছিনতাই প্রতিরোধে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ভ্যাটালিয়ন (র‌্যাব-৯)। শনিবার (২ মে) বিকেল ও সন্ধ্যায় সিলেট নগরের সিলেট জেলা স্টেডিয়াম এলাকা এবং আম্বরখানা পয়েন্টের একটি আবাসিক হোটেলে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জের নন্দীপাড়া এলাকার মো. রনি (২৪), মো. রাসেল (২৮), শাহাজালাল বেপারী (২৯), হবিগঞ্জের মো. অপু (৩২), মৌলভীবাজারের মো. আজিজুর রহমান (২৪), নারায়ণগঞ্জের আবু বকর (২৪), মো. জিহাদ হোসেন (২৮), মো. নুর ইসলাম (৪০), মো. সিয়াম হোসেন (২১) এবং মো. নাজমুল ইসলাম (২৬)।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, স্টেডিয়াম এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। ওই সময় সেখানে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।

পরবর্তীতে অভিযান চালালে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে তাদের ঘিরে ফেলে ৫ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রধানমন্ত্রীর সমাবেশে বিপুল জনসমাগমের সুযোগ নিয়ে সাধারণ মানুষকে টার্গেট করে ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তাদের।

আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে আম্বরখানা পয়েন্টের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আরও ৫ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৬টি ধারালো ছুরি, ব্লেড এবং ছিনতাইকৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, আটককৃতদের অধিকাংশই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা এবং তারা আন্তঃজেলা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব-৯।

সিলেট সীমান্তে ২ কোটি টাকার চোরাই মাল জব্দ

বৈরী আবহাওয়ায় মৌলভীবাজারে ধান সংগ্রহ শুরু হয়নি

বড়লেখায় ট্রাকভর্তি ভারতীয় জিরা উদ্ধার, গ্রেপ্তার ১

সারা দেশে তলিয়ে গেছে বোরো ধান, ঋণ পরিশোধে দুশ্চিন্তায় চাষি

সিলেটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

শ্রীমঙ্গলে মসজিদের ভেতর মোয়াজ্জিন খুন

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

হবিগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বৃষ্টির ছন্দপতনেও সিলেট সফর সফল করলেন প্রধানমন্ত্রী

‘এইবার উগার ভরতো নায়, সারা বছরের খোরাক পানির নিচে’