হোম > সারা দেশ > সিলেট

জুলাই সনদ বাস্তবায়নে সিলেটে যুবদলের লিফলেট বিতরণ

সিলেট ব্যুরো

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে সিলেটে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। রোববার বিকেলে নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, জুলাই জাতীয় সনদ দেশের গণতন্ত্র, জবাবদিহিতা ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এ সনদের বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

পথসভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, “দেশ পরিচালনায় এই সনদের মূল চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে এবং জুলাই সনদের মর্যাদা অক্ষুণ্ণ রেখেই দলটি দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা বাস্তবায়নে কাজ করছে।”

মোমিন আরো বলেন, এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকতে হবে।

সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সুয়েব, মহানগর যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, মো. লাহিন আহমেদ, মুমিনুর রহমান তানিমসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভা শেষে নেতাকর্মীরা নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে জুলাই জাতীয় সনদের পক্ষে লিফলেট বিতরণ করেন।

শ্রীমঙ্গলে ২২ হাজার শিশুর স্কুল ফিডিং কার্যক্রম বন্ধ

মৌলভীবাজারে ৪ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

বিসিবির কাউন্সিলর হলেন সিসিক প্রশাসক

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় বাবা-ছেলে নিহত

নির্মাণের ২০ বছরেও সংযোগ সড়ক হয়নি, ঝুঁকিপূর্ণ সেতুতে চলাচল

নির্মাণের এক দশকেও চালু হয়নি প্রতিবন্ধী স্কুল

ফ্যামিলি কার্ড নির্ভর না হয়ে উৎপাদনমুখী কাজে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী

সরকারি দলের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন শুরু হয়ে গেছে: সৈয়দ আবদাল আহমদ

বাহুবলে বোনের দেবরকে ফাঁসাতে গৃহবধূ হত্যা

ব্রিজ নির্মাণের ২০ বছরেও হয়নি সংযোগ সড়ক