হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

সিলেট ব্যুরো

সিলেটের বিশ্বনাথে ছয় বছরের শিশু ধর্ষণের ঘটনায় মোবাশ্বির আলী (৩৫) নামের অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেল ৩টার দিকে তাকে গ্রামের বাড়ি হিমিদপুর থেকে আটক করা হয়। মোবাশ্বির আলী উপজেলার সদর ইউনিয়নের হিমিদপুর গ্রামের মৃত মজমিল আলীর ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার বিকেলে হিমিদপুর গ্রামে কয়েকটি শিশু খেলাধুলা করছিল। এসময় অন্য শিশুদের টাকা দিয়ে দোকানে পাঠিয়ে মোবাশ্বির শিশুটিকে তার নিজ বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় স্বজনরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করেন এবং ঘটনাটি থানা পুলিশকে অবহিত করেন।

সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার জানান, ভিকটিম শিশুটি ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। আটককৃত আসামি মোবাশ্বির আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক