হোম > সারা দেশ > সিলেট

বাসার ভেন্টিলেটর থেকে উদ্ধার বিরল প্রজাতির ‘কালনাগিনী’

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে একটি বিরল প্রজাতির ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করা হয়েছে।

সোমবার রাত প্রায় ৮টার দিকে কোয়ার্টারের তৃতীয় তলায় অবস্থিত শ্রাবণ পালের বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা হঠাৎ সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়লে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক জানান, উদ্ধার করা ‘কালনাগিনী’ সাপটি কিছু সময় পর্যবেক্ষণে রাখার পর রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় অবমুক্ত করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব বলেন, ‘কালনাগিনী’ সাপ বর্তমানে খুব একটা দেখা যায় না। এটি সাধারণত বনাঞ্চলে বসবাস করে এবং এ সাপকে ঘিরে বিভিন্ন লোককাহিনী ও পৌরাণিক বিশ্বাস প্রচলিত রয়েছে।

তিনি আরও বলেন, কোথাও এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করা উচিত।

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

ছাতকের হাওর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার