হোম > সারা দেশ > সিলেট

রাতে আঁধারে মাটি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের আজমিরীগঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে আবাদি জমি থেকে মাটি বিক্রির অভিযোগে মাটিভর্তি দুই ট্রাক্টর আটক করে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার মধ্যরাতে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অর্থদণ্ড পাওয়া মারুফ রহমান আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের আতাউর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে কয়েকটি অবৈধ মাটি বিক্রয় চক্র রাতের আঁধারে উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে।

শনিবার মধ্যরাতে উপজেলাসংলগ্ন সিএনজি স্ট্যান্ড এরিয়ায় অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম ।

এ সময় সরাসরি অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে মাটিভর্তি দুটি ট্রাক্টর গাড়িসহ মারুফ রহমানকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭-এর (ক) ধারা অনুযায়ী তাকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

আজমিরীগঞ্জ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম জানান, অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে এ দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা, বসল প্রশাসনের দানবাক্স

বাহুবলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেঃ প্রবাসীকল্যাণ মন্ত্রী

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

মধ্যনগরে ইউনিয়ন পরিষদের দায়িত্বে ফিরলেন দুই চেয়ারম্যান

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিনজন আটক

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক হোসাইন

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ গুমের অভিযোগ

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক