হোম > সারা দেশ > সিলেট

বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রীর কাছে জামানত হারালেন ৩ প্রার্থী

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটে বিজয়ের মুকুট পরেছেন বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা।

পাঁচ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইলিয়াসপত্নী লুনা। ভোট গণনা শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার ভোটের ব্যবধান প্রায় ৮০ হাজার।

অন্য প্রার্থীরা শুধু পরাজিত নয়, ন্যূনতম ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় তিন প্রার্থী হারিয়েছেন তাদের জামানত। ফলে এবারের নির্বাচন সিলেট-২ আসনের নির্বাচনি ইতিহাসে এক নতুন রেকর্ড হিসেবে জায়গা করে।

ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আমির উদ্দিন (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৩৮৯ ভোট, গণফোরামের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুল হক (উদীয়মান সূর্য) পেয়েছেন ৬৬৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী (লাঙল) পেয়েছেন ১ হাজার ৪০৪ ভোট।

অন্যদিকে, বড় ব্যবধানে বিজয়ী তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট। সবচেয়ে মজার বিষয় হলো—এ আসনে বাতিল হওয়া ভোটের সংখ্যাও অতিক্রম করতে পারেননি ওই তিন প্রার্থী। ফলে মোট কাস্ট হওয়া ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তারা জামানত হারাবেন।

কারণ নির্বাচনি বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের অন্তত এক-অষ্টমাংশ (১/৮ অংশ) পেতে হয়। অন্যথায় রিটার্নিং কর্মকর্তার কাছে জমা রাখা জামানত বাজেয়াপ্ত হয়ে সরকারি কোষাগারে জমা হওয়ার বিধান রয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সরওয়ার আলম আনুষ্ঠানিকভাবে এ আসনের ফলাফল ঘোষণা করে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

উজানের ঢল ও টানা বর্ষণে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, প্রস্তুত ১,৩১১ আশ্রয়কেন্দ্র

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ২৩১ শিক্ষার্থীকে পাঠদান, দ্রুত সংস্কার দাবি

রাজনগরে ১৫ গ্রামের মানুষ পানিবন্দি নিহত ১

সিলেট আসা হলো না রেজা হাসানের, নতুন ডিসি মামুন

কুলাউড়ার সীমান্ত এলাকা বাঁধ ভেঙে প্লাবিত

কুলাউড়ার ৪ রেলস্টেশন বন্ধ, বেহাত হচ্ছে মূল্যবান সম্পদ

খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ১৫ গ্রাম

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ছাতক উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে আখতার-মোশাররফ

জমি দখল করতে এসে অস্ত্র-গাড়ি ফেলে পালাল সন্ত্রাসীরা