হোম > সারা দেশ > সিলেট

দোয়ারাবাজারে বজ্রপাতে খামারির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাওরে হাঁস রাখতে গিয়ে বজ্রপাতে এক খামারির মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে লক্ষীপুর ইউনিয়নের একটি হাওরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সফিক মিয়া (৩২) ওই ইউনিয়নের সুঁড়িগাঁও গ্রামের বিরাজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও সফিক মিয়া নিজের খামারের হাঁসের ঝাঁক নিয়ে বাড়ির কাছের হাওরে রাখতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়ো আবহাওয়া শুরু হয় এবং তীব্র বজ্রপাত হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফুর রহমান বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের সার্বিক খোঁজখবর নেয়া হচ্ছে। সরকারি বিধি মোতাবেক আর্থিক সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে।

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেডএম

মাধবপুরে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন

২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ১০০ মিমি বৃষ্টিপাত, বাড়ছে নদ-নদীর পানি

সিলেট ওসমানী মেডিকেলে কর্মবিরতি ও একাডেমিক শাটডাউন

বাহুবলে দুই বাসের সংঘর্ষে নিহত চালক, আহত ২০ যাত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য খুলল শ্রমবাজার

সিলেটে দুই মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

হবিগঞ্জ শিল্পকলা একাডেমি সম্মাননা পাচ্ছেন ২৯ গুণী শিল্পী

হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, ২০ দিন পর লাশ উদ্ধার

বড়লেখার সাবাজপুর চা-বাগানের গাছ কেটে বিক্রির অভিযোগ