হোম > সারা দেশ > সিলেট

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

উপজেলা প্রতিনিধি, (কোম্পানীগঞ্জ) সিলেট

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি সবরি খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমবার (২০ এপ্রিল) বিকেলে তিনি এই খাল খননের উদ্বোধন করেন।

অতি-দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় দেড় কিলোমিটারের এই খাল গিলে কাটাগাং এর সাথে মিলিত হবে। ৪৩ দিনের এই কর্মযজ্ঞে ৫'শ টাকা দৈনিক মজুরীতে ২১৪ জন লেবার কাজ করবে। লেবারের সাথে ভেকু মেশিন দিয়েও খাল খননের কাজ করা হবে। প্রায় ৯৩ লক্ষ টাকার এই খাল খননের প্রজেক্টের অর্ধেকটাই খরচ হবে অতিদরিদ্র লেবারদের জন্য। যারা দৈনিক মজুরীতে কাজ করবে।

খাল খননে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুবুল, কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান, সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর, সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, বিএনপি নেতা জুয়েল আহমদ, উসমান খাঁ, শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, যুবদলের আবু আল হেলাল, হযরত আলী, কৃষক দলের সভাপতি আলমগীর হোসেন, ছাত্র দলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান শুভ প্রমুখ।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত