হোম > সারা দেশ > সিলেট

মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জামারগাঁও এলাকায় চার গ্রামের লোকজনের সংঘর্ষে সাব্বির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন রাধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে দু’সিএনজিচালিত অটোরিকশাচালকের মধ্যে বাগবিতণ্ডা ও পূর্ববিরোধের জের ধরে রাধাপুর ও দীঘলবাক গ্রামের লোকজনের সঙ্গে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে পাল্টাপাল্টি অবস্থান নেয়। এর জের ধরে মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় সাব্বির হোসেন নিহত হন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ ও সিলেটে পাঠানো হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক।’

ঘুচায়নি চা শ্রমিকদের দারিদ্রতা, নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা

হাওরে নেই কোলাহল, নেই প্রাণচাঞ্চল্য

মৌলভীবাজারে বোরো ধান সংগ্রহে জেলা খাদ্য বিভাগের আলোচনা সভা

স্বামীর বিদেশ যাওয়া ঠেকাতে এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক স্ত্রী

তলিয়ে গেছে ১৬০০ হেক্টর জমির পাকা ধান

ইসলামী ব্যাংকে জমা শাবিপ্রবির ২৫ কোটি টাকা, দিচ্ছে না সুবিধা

মৌলভীবাজার কারাগার পরিদর্শন জেলা প্রশাসকের

এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ২৪ ঘণ্টায় বাতিল

হাওরে ডুবছে ফসল, খলায় পচে যাচ্ছে ধান

কুশিয়ারা ডাইকের ওপর সেতু পুনর্নির্মাণে বাধার অভিযোগ, ফসলহানির শঙ্কা