হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

পারিবারিক কলহের জের ধরে হবিগঞ্জে গলায় ফাঁস নিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন।

বুধবার (২৬ মার্চ) রাতে সদর উপজেলার করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকরীরা হলেন রুহুল আমিন (৩২) ও তার দ্বিতীয় স্ত্রী মুর্শিদা আক্তার (২৫)।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, নিজ ঘরে একসঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস লাগায় রুহুল আমিন ও মুর্শিদা আক্তার। কিছুক্ষণ পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা রুহুল আমিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আর মুর্শিদা ফাঁস লাগানো অবস্থায় ঘটনাস্থলেই মারা যায়।

আলমগীর কবির জানান, রুহুল আমিনের প্রথম স্ত্রীসহ তিন সন্তান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তারা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক