হোম > সারা দেশ > সিলেট

সিলেটে গণঅভ্যুত্থানে শহীদ ১৪ জনের নামে বৃক্ষরোপণ

সিলেট ব্যুরো

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ গেজেটভুক্ত সিলেটের ১৪ জন শহীদের স্বরণে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে ‘এক শহীদ-এক বৃক্ষ’ কর্মসূচির অংশ হিসেবে ১৪টি বৃক্ষরোপণ করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে সিলেট নগরীর কাজিরবাজারস্থ জামিয়া মাদানিয়া ইসলামিয়ায় মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। তিনি বলেন, এ বৃক্ষগুলো সদকায়ে জারিয়া হিসেবে রোপণ করা হলো। এগুলো থেকে শহীদরা সব সময় সোয়াব পাবেন।

এতে অংশ নেন বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবীর, মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুছ ছোবহান, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাংবাদিক রেজাউল হক ডালিম। এছাড়া মাদ্রাসা কর্তৃপক্ষ ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিলেটের যেসব শহীদদের নাম বৃক্ষরোপণ করা হয়েছে তারা হলেন- শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব, তারেক আহমদ, মো. নাজমুল ইসলাম, মো. তাজ উদ্দিন, সানি আহমদ, মো. পাবেল আহমদ কামরুল, জয় আহমদ, ময়নুল ইসলাম, মো. রায়হান উদ্দিন, মিনহাজ আহমদ, গৌছ উদ্দিন, সোহেল আহমদ, মো. মোস্তাক হোসেন ও ওয়াসিম।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক