হোম > সারা দেশ > সিলেট

‘আমি কখনো দল থেকে বহিষ্কার হইনি’

উপজেলা প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর ,ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন দলের প্রবীণ নেতা ও ধর্মপাশা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান।

শুক্রবার দুপুরে ধর্মপাশা উপজেলা সদরে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ‘আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো দল থেকে বহিষ্কার হইনি। ১৯৭৯ সাল থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে আছি এবং দলীয় শৃঙ্খলা মেনে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কাজ করে যাচ্ছি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি অতীতে উপজেলা চেয়ারম্যান থাকাকালে শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়ন খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন বলে এলাকার মানুষ মনে করে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনফার আলী খান, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক আ. মান্নান, যুবদলের যুগ্ম-আহবায়ক উজ্জল মিয়া, মোতালিব খানের ছেলে ছাত্রদল নেতা তানভীর আহমেদ খান প্রমুখ।

মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিরাইয়ে এক সঙ্গে স্বামী স্ত্রীর আত্মহত্যা

শ্রমিক সংকটে কাটা যাচ্ছে না ধান, মিলছে না হারভেস্টার

সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষকেরা

গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত: বাণিজ্যমন্ত্রী

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

সিলেট মহানগরে ব্যাপক ধরপাকড়, আটক ১১৮

সুনামগঞ্জে জ্বালানির সংকট নেই: ডিসি

বিয়ানীবাজারে অর্ধকোটি টাকার ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জে কলেজছাত্র হত্যার পাঁচ দিন পর তিন আসামি গ্রেপ্তার