হোম > সারা দেশ > সিলেট

সরকারি প্রটোকলের গাড়ি ব্যবহার করলেন না জামায়াত আমির

সিলেট ব্যুরো

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে প্রথম সিলেট সফরে এসে প্রটোকলের গাড়ি ব্যবহার করেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সিলেট সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নিজ শহর।

বিমানবন্দরে তাকে আনতে যাওয়া সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে বলেছেন, ‘১২ তারিখের পর চড়ব’ (সংসদ অধিবেশন শুরু হলে পরে) ।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরের ঘটনা এটি।

সকালে বিমানযোগে ঢাকা থেকে সিলেটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার আগে থেকেই বিমানবন্দর এলাকায় শফিকুর রহমানের জন্য অপেক্ষায় ছিল সরকারি প্রটোকলের জেলা প্রশাসনের একটি গাড়ি ও একজন এডিসি।

বিমানবন্দর থেকে বেরিয়ে অপেক্ষমাণ সরকারি গাড়ি দেখে শফিকুর রহমান বলেন, ‘এটা কি সরকারি গাড়ি? আমি ১২ তারিখের পরে চড়ব। আপনারা এসেছেন, আমি কৃতজ্ঞ। আমি পাওয়ার এক্সারসাইজ করতে চাই না। ইনশাআল্লাহ ১২ তারিখের পর চড়ব।’

বিরোধীদলীয় নেতা হিসেবে শুক্রবার সিলেটে ব্যস্ত দিন কাটান তিনি। তিনটি অনুষ্ঠানে যোগ দেন জামায়াত আমির। জুমার আগে একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’ সমাপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। এরপর নগরের কুদরতউল্লাহ মসজিদে জুমার নামাজ আদায় করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নতুন মন্ত্রিসভা প্রসঙ্গে বলেন, ‘সরকারি দলের মন্ত্রীদের কাঁচা কথাবার্তা সমাজকে অস্থির করে তুলছে। এসব কাঁচা কথাবার্তা অপরাধ উসকে দিচ্ছে। এ রকম দায়িত্বজ্ঞানহীন কাণ্ডকারখানা চলতে থাকলে দেশ ভালোর দিকে যাবে কীভাবে!’

রাষ্ট্রপতির অভিশংসন নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন জানিয়ে আমির বলেন, ‘‘বড় পরিসরে এখনো আলোচনা হয়নি। সবগুলো বিষয়ে আলোচনা করে যেগুলো দেশের জন্য মঙ্গল সেটাই করা হবে।’

এদিকে বিকেলে তিনি সুবিদবাজারে সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন। এই মাহফিলে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিকেল ৫টা ২৫ মিনিটে জামায়াতের আমির সিলেট প্রেসক্লাব থেকে রওনা হয়ে আমান উল্লাহ কনভেনশন সেন্টারে সিলেট মহানগর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষকেরা

গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত: বাণিজ্যমন্ত্রী

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

সিলেট মহানগরে ব্যাপক ধরপাকড়, আটক ১১৮

সুনামগঞ্জে জ্বালানির সংকট নেই: ডিসি

বিয়ানীবাজারে অর্ধকোটি টাকার ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জে কলেজছাত্র হত্যার পাঁচ দিন পর তিন আসামি গ্রেপ্তার

‘আমার কলম কখনো বিক্রি করব না’, বললেন শ্রীমঙ্গলের ইউএনও

ওসমানীনগরে পানিবন্দি ৪০০ পরিবার, দ্রুত সমাধানের দাবি