হোম > সারা দেশ > সিলেট

কোনো দলীয় মালিক নেই—আমার মালিক জনগণ: বিএনপির বিদ্রাহী প্রার্থী

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহসীন মিয়া মধু বলেছেন, “আমি কোনো দলীয় প্রার্থী নই, তাই আমার কোনো দলীয় মালিক নেই—আমার মালিক জনগণ। জনগণের কল্যাণেই আমি রাজনীতি করতে চাই।” শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগে এসব কথা বলেন তিনি।

গণসংযোগকালে তিনি শ্রীমঙ্গল উপজেলার রামনগর, মতিগঞ্জ, ভূনবীর, শ্যামলী আবাসিক এলাকা ও সিন্দুরখান এলাকায় পথসভা, উঠান বৈঠক ও ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের সমর্থন কামনা করেন।

তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে উন্নয়নের জন্য জনগণকে তার কাছে আসতে হবে না, তিনি নিজ উদ্যোগেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবেন।

সাবেক পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, অতীতে শ্রীমঙ্গল পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করেছিলেন। সুযোগ পেলে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলাকে উন্নয়নবান্ধব, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

এ সময় তিনি দলমত-নির্বিশেষে সব ভোটারের কাছে তার নির্বাচনি প্রতীক ফুটবল মার্কায় ভোট প্রার্থনা করেন।

এ আসনে অন্য প্রার্থীরা হলেন— বিএনপির মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব), এনসিপির প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা নূরে আলম হামিদী, জাতীয় পার্টির জরিফ হোসেন, বাসদের অ্যাডভোকেট মো. আবুল হাসান।

সুনামগঞ্জের দুই আসনে বিদ্রোহীদের দাপটে বিপাকে ধানের শীষের প্রার্থী

সিলেট-২ আসনে ধানের শীষের পক্ষে দু’গ্রুপের ঐক্য ঘোষণা

সিলেটে ক্লুলেস হত্যা মামলায় নারীসহ গ্রেপ্তার ২

সিলেট- ৫ আসনে বিএনপির ৯ নেতা বহিষ্কার

দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: মাওলানা হাবিবুর রহমান

ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সক্রিয় কাজ করবে বিজিবি

সুনামগঞ্জে নবীন-প্রবীণে জমে উঠেছে নির্বাচনি লড়াই

দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: জি কে গউছ

ব্যবসা বা ঘর নির্মাণের জন্য কাউকে চাঁদা দিতে হবে না : হাজি মুজিব

শ্রীমঙ্গলে বেড়েছে শীতের প্রকোপ, তাপমাত্রা ৯.৬ ডিগ্রি